ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন

কেমন শিক্ষাক্রম চাই, আজ সংলাপে এনসিটিবি

কেমন শিক্ষাক্রম চাই—এ বিষয়ে শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মতামত জানতে সুধীজন সংলাপের আয়োজন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্টজনেরা অংশ নিচ্ছেন।

সংলাপে দেশের জন্য কেমন শিক্ষাক্রম প্রয়োজন, তা নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরবেন। শিক্ষার বর্তমান চাহিদা, বিদ্যমান শিক্ষাক্রমের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত বিবেচনায় নিলে শিক্ষাক্রমের লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নযোগ্য বিষয়গুলো চিহ্নিত করা সহজ হবে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সংলাপ থেকে পাওয়া মতামত ভবিষ্যৎ শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনে কাজে লাগতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন