ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সামিট পাওয়ার লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪ টাকা ৯০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার দর কমেছে ১১ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৭ টাকা ৫০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কোহিনূর কেমিক্যালের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৫৭ টাকা ৮০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আর্গন ডেনিমসের ১০ দশমিক ৩০ শতাংশ, একটিভ ফাইনের ১০ দশমিক ০০ শতাংশ, ডরিন পাওয়ারের ৯ দশমিক ৯৩ শতাংশ, দুলামিয়া কটনের ৯ দশমিক ০৭ শতাংশ, মিরাকল ইন্ড্রাস্ট্রিজের ৯ দশমিক ০৬ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৮ দশমিক ৮৮ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।



















