বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে বাজার মূলধন। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ১০৩ কোটি টাকা বা দশমিক ৪৬ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৭৯৮ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৪ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪৩ কোটি ৫৯ লাখ টাকা।
সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ২ হাজার ৯০ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৮১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ২২০টির এবং ৪২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।



















