ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৬ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫ টাকা ২০ পয়সা। সে হিসাবে এক সপ্তাহে শেয়ারটির দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২৪ দশমিক ১১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৩ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহে এর দর ছিল ১১ টাকা ২০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে বেক্সিমকোর শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহে এর দর ছিল ২১ টাকা ২০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ড্রাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, একমি পেস্টিসাইডস, আনলিমা ইয়ার্ন, পূবালী ব্যাংক ও তুং-হাই নিটিং।



















