পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বিদ্যমান স্পনসর ও পরিচালকদের সঙ্গে প্রস্তাবিত ক্রেতাদের শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি যথাযথভাবে সম্পাদিত হয়েছে। প্রস্তাবিত ক্রেতারা হলেন- প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ ও আবরার সৈয়দ আহমেদ।
তবে এ শেয়ার লেনদেন সম্পন্ন হওয়ার বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভরশীল।
এদিকে, চুক্তির অনুলিপি চেয়ে ডিএসই কোম্পানিটিকে অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত ডিএসই চুক্তির কোনো অনুলিপি পায়নি।



















