ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের আউটলুক ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) রাখা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন