ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

রূপালী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের আউটলুক বা পূর্বাভাস ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) রাখা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার ভিত্তিতে এ চূড়ান্ত ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এনসিআর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন