ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পেনিনসুলা চিটাগংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এ২’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের আউটলুক ‘স্ট্যাবল’ (স্থিতিশীল) রাখা হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর, ২০২৬ তারিখের ব্যাংক দায়বদ্ধতার অবস্থা এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন