ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বুধবার ডিএসইতে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ারদর ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ইউনিট প্রতি দর কমেছে ৭ দশমিক ০২ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলস পিএলসির শেয়ারদর ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আর্গন ডেনিমস্‌ লিমিটেড, ন্যাশনাল ফীড মিল লিমিটেড, শাশা ডেনিম্‌ পিএলসি এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন