ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হয়েছে ৯১৭ কোটি টাকা। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই৩০ সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ২ হাজার ৯৬ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ কমে ১ হাজার ৬৫ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ২৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেন সম্পন্ন করতে মোট ২ লাখ ৩৪ হাজার ৪০৬টি ট্রেড হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির এবং কমেছে ২৭৬টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন