ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন

সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

ডিএসইতে ৯২০ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৯৯ কোটি ৩৩ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৫ পয়েন্টে।

সিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দর বেড়েছে, কমেছে ৭৯টির এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,