ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন

মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে ৫ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে— রানার অটোমোবাইলস পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

জানা গেছে, মঙ্গলবার কোম্পানি ৫টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৫টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।

রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৫টি। বুধবার কোম্পানি ৫টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন