পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস উৎপাদন লাইন-২ এর কার্যক্রম পুনরায় শুরু করেছে।
গত ২৫ আগস্ট ২০২৬ থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কোম্পানিটির টাইলস প্ল্যান্টের চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-২ এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ রক্ষণাবেক্ষণ শেষে গত ১৯ নভেম্বর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এদিকে, গ্যাসের স্বল্পচাপের কারণে গত ১৪ অক্টোবর থেকে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন-৩ এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে কোম্পানিটির চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-১, লাইন-২ ও লাইন-৪ সচল রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, গ্যাসের পর্যাপ্ত চাপ ফিরে এলে উৎপাদন লাইন-৩ এর কার্যক্রম পুনরায় চালু করা হবে।


















