ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দেশ গার্মেন্টসের প্রথম প্রান্তিকে আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে তা ছিল ৮ টাকা ৫২ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে এনএভি ছিল ১৩৮ টাকা ৮৯ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, বিক্রয়লব্ধ আয় বা টার্নওভার কমে যাওয়ায় গত অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে। একই কারণে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহও হ্রাস পেয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন