ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সমতা লেদার কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ১ পয়সা। অপরদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ৪ পয়সা।

আলোচিত তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে তা ছিল মাইনাস ৪২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে এনএভি ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন