ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ফরচুন সুজের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ