ডিএসইতে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোহিনূর কেমিক্যাল। রোববার (২২ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর ৮ দশমিক ৬৩ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস, কোম্পানিটির শেয়ারের দর ৬ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে রয়েছে ডোরিন পাওয়ার, যার শেয়ারের দর ৫ দশমিক ১৯ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের তালিকায় রয়েছে সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, মতিন স্পিনিং, ফাইন ফুডস, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ ল্যাম্পস ও আরামিট সিমেন্ট।


















