গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন, আর হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। সব মিলিয়ে এ বছর মোট মৃত্যু ১ হাজার ৩৫০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৪৬, রাজশাহীতে ৩৫, সিলেটে ১৭৬, চট্টগ্রামে ২৪৩, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯ ও রংপুরে ৩৬ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন। এ সময়ে সন্দেহভাজন রোগী ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন, আর নিশ্চিত রোগী ২৬ হাজার ১৩৬ জন।



















