সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৪.০৯ শতাংশ দর কমেছে। কাগজ খাতে ১.৬৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ভ্রমণ-অবকাশ খাতে ১ দশমিক ৫৯ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯১ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৮১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৭১ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৬৬ শতাংশ, আইটি খাতে দশমিক ৬৩ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৪৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ২৩ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ০৩ শতাংশ ও আর্থিক খাতে দশমিক ০১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















