ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কর্পোরেট বন্ড খাতে। এই খাতে ১.৪৮ শতাংশ দর বেড়েছে। সিরামিক খাতে দশমিক ৯৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্যাংক খাতে দশমিক ৯২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি—বিদ্যুৎ খাতে দশমিক ৪৯ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৪ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৩২ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ০৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ০৬ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ