ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪২ কোটি ৯২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সায়হাম টেক্সটাইলের ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে রেনাটা ৪ কোটি ৪৫ লাখ, গ্রীণডেল্টা ৩ কোটি ২৫ লাখ, প্রাইম ব্যাংক ২ কোটি ৪৬ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ১৯ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ১৯ লাখ, প্রিমিয়ার ব্যাংক ১ কোটি ৭৮ লাখ ও এপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ