ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বাংলাদেশে প্রবৃদ্ধি ধরে রাখতে বেকোর নতুন অঙ্গীকার

তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান কচ্ হোল্ডিং ও বিশ্বখ্যাত কনজ্যুমার ডিউরেবলস ব্র্যান্ড বেকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তাঁরা সিঙ্গার বাংলাদেশের আধুনিক বেকো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, সিঙ্গার-বেকো কনসেপ্ট স্টোর এবং করপোরেট অফিস পরিদর্শন করেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলোর অঙ্গীকারের বিষয়টি উঠে আসে।

প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার এবং আর্সেলিক হিটাচির সিইও জাফর উস্টুনার এবং বেকোর চিফ প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি অফিসার নিহাত বায়িজ। এ সময় সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম ও বাংলাদেশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

সিঙ্গার বাংলাদেশ উৎপাদন, ব্যবসায়িক কার্যক্রম এবং কর্মীদের কর্মপরিবেশ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে আধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও কনসেপ্ট স্টোর চালু এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীবান্ধব করপোরেট অফিস স্থাপন।

কচ্ হোল্ডিং ও বেকোর বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো, ভোক্তাদের অভিজ্ঞতা উন্নত করা এবং বাংলাদেশের পরিবর্তনশীল বাজারের চাহিদা পূরণে কাজ করছে সিঙ্গার বাংলাদেশ।

এ বিনিয়োগ তুরস্ক ও বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কাজ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ