রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
সভায় নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, পিএইচডি, কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিবের (চলতি দায়িত্ব) দায়িত্বে থাকা মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সেবা, ব্যবসা, বিনিয়োগ ও আমানতসহ সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়।



















