ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ৪:০১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান ইভিন্স টেক্সটাইলের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির আজ ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৩৭৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালী আঁশ ১৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ১৪ কোটি ৬২ লাখ, বেক্সিমকো ১৪ কোটি ৪২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৪ কোটি ৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১২ কোটি ১২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ৪৫ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৭০ লাখ ও এপেক্স ফুডস ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ