ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির আজ ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৩৭৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোনালী আঁশ ১৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ১৪ কোটি ৬২ লাখ, বেক্সিমকো ১৪ কোটি ৪২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১৪ কোটি ৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১২ কোটি ১২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ৪৫ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৭০ লাখ ও এপেক্স ফুডস ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/