ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সিটি ব্যাংকের ইজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। কোম্পানির ইজিএম আগামী ৪ অক্টোবর বিকাল ৩টায়  অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কোম্পানিটি মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বোর্ড সভায় ইজএমের তারিখ স্থগিত ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিটি ব্যাংকের ইজিএমে ব্যাংকের অনুমোদিত মূলধন ২,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব—স্মারকলিপি এবং/অথবা সংঘবিধির প্রাসঙ্গিক বিধানাবলীর আনুষঙ্গিক সংশোধনী বা সংশোধনীসমূহ সহ, প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক এবং বিধিবদ্ধ অনুমোদন সাপেক্ষে শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ