ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২৮৩ কোম্পানির দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৩ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৮১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৩টির, দর কমেছে ৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ