ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

আইএফআইসি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে

একাডেমিক গবেষণাকে উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে আয়োজিত “আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬”-এ এই অনুদান ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মো. মনিতুর রহমান; ব্রাঞ্চ বিজনেস প্রধান জনাব হেলাল আহমেদ; ট্রেজারি প্রধান জনাব মোহাম্মদ শাহীন উদ্দিন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দীন মো. তারিক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মুন্সী শামস উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

২০১২ সালে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গবেষণা অনুদান ও বৃত্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে আসছে। এ পর্যন্ত বিভিন্ন অনুষদের ৪৫০ জনেরও বেশি শিক্ষার্থী এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ