ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে আইসিএসবি-এর প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং পেশাগত উন্নয়নের লক্ষ্যে আইসিএসবি-এর গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।

বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিনিধিদল মাননীয় মন্ত্রীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মাননীয় মন্ত্রী মনোযোগ সহকারে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং আইসিএসবি-এর জন্য তার সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

আইসিএসবি-এর প্রতিনিধিদলকে মূল্যবান সময় দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানায় এবং আশা প্রকাশ করে যে, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটকে এর উদ্দেশ্য অর্জনে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

সাক্ষাৎকালে আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রফিকুল ইসলাম এফসিএস; কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ্‌ আল মামুন এফসিএস; কাউন্সিল সদস্য জনাব খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস এবং সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ