ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। কোম্পানিটির ৮  কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো ফার্মা ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে বিএটিবিসি ৪ কোটি ৩ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৩ কোটি ৭০ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ