ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। কোম্পানিটির ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
বেক্সিমকো ফার্মা ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে বিএটিবিসি ৪ কোটি ৩ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৩ কোটি ৭০ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/