ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যাটাগরির ২ কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে দুই দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দুইটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

ওরিয়ন ফার্মা

সপ্তাহের ব্যবধানে ওরিয়ন ফার্মার শেয়ার দর বেড়েছে ১৯.৮৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৩০ টাকা ২০  পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

সি অ্যান্ড এ টেক্সটাইল

সপ্তাহের ব্যবধানে সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৩.৭৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩৩০ কোটি ৪৮ লাখ টাকা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ