বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ইস্টার্ণ ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৫ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ১৯ কোটি ৮২ লাখ, সায়হাম টেক্সটাইল ১৮ কোটি ৭৯ লাখ, এনভয় টেক্সটাইল ১৭ কোটি ১৯ লাখ, ডমিনেজ স্টিল ১৬ কোটি ৩৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৬ কোটি ৩৪ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৪ কোটি ৬০ লাখ ও জিকিউ বলপেন ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















