ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৫টি বা ২৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১২.৯৫ শতাংশ কমে ৩৪৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩৯৪ টাকা ৬০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের ৬.৭৬ শতাংশ দর কমে সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ২০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৭৬ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৬.৫২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬.৪০ শতাংশ, লুবরেফবিডির ৬.৩৪ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.১৬ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৬.০৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.৮৮ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৫.৭৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ