ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে ১৮০১ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি ৮৬ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ২৬ শতাংশ বা ১ হাজার ৮০১ কোটি ৪০  লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি ২৬ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৭৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৬.১৮ পয়েন্ট বা  দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৮.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৭৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ১০৫টির এবং অপরবর্তিত রয়েছে ২৯টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ