ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বেড়েছে ২৪৬টি বা ৬৩ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে কোম্পানিটির দর ৪ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনডেক্স এগ্রো লিমিটেড। বুধবার শেয়ারটির দর ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৬ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ৯.৯১ শতাংশ, মতিন স্পিনিং ৯.৫৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৯.৫২ শতাংশ, এপেক্স স্পিনিং ৮.৭১ শতাংশ, মুন্নু ফেব্রিক্স ৭.৮৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৩৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















