ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১০২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ২.৬৩ শতাংশ কমেছে। এদিন ফান্ডটির সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির দর ৭০ পয়সা বা ৫.২২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড।
কোম্পানিটির দর ৫০ পয়সা বা ৫.২১ শতাংশ কমেছে।
এছাড়া আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.৬৮ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৪.৩৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৮ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৮ শতাংশ, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৫ শতাংশ ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















