পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ ব্যাংকের পরিচালক মো. আনিস আহমেদ তার বাবা গাজীউল হকের ( কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) নিকট থেকে শেয়ার গ্রহণ করবেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আনিস আহমেদ তার বাবার নিকট থেকে ১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৮৭৮টি শেয়ার গ্রহণ করবেন।
আনিস আহমেদ আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে উল্লেখিত পরিমাণ শেয়ার গ্রহণ করতে পারবে।
বিজনেস আই/



















