ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইআইআইএল (EIIL)-এ নতুন নেতৃত্ব

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ-ভিত্তিক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী (এফসিএ)-কে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড’ (ইআইআইএল)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে ইআইআইএল-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। ইআইআইএল-এর পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী (এফসিএ) সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসেন (এফসিএ) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুরুল আলমও উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ