ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির ১৬ কোটি  ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মার ৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পনিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ২৬ লাখ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯ লাখ, মালেক স্পিনিংয়ের ১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ