ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

ট্রেডট্রাস্ট, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) কর্তৃক উদ্ভাবিত একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক, যা বিভিন্ন সিস্টেম ও নানা দেশ জুড়ে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করে। ট্রেডট্রাস্ট-রেডি হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারে ব্যাংকটির সক্ষমতা প্রমাণ করেছে, যা আরও নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করবে।

এই স্বীকৃতি উদযাপনের লক্ষ্যে সম্প্রতি নিকুঞ্জের প্রাইম টাওয়ারে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, “এই স্বীকৃতি প্রমাণ করে যে আমাদের বাণিজ্য অবকাঠামো বিশ্বমানের ডিজিটাল মানদন্ডের, যা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্যকে দ্রুততর করতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি-এর ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন; এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই স্বীকৃতি প্রাইম ব্যাংকের আন্তঃসীমান্ত কাগজবিহীন বাণিজ্যে নেতৃত্বের সক্ষমতারই স্বীকৃতি। একই সঙ্গে, এটি ডিজিটাল ট্রেডের মাধ্যমে দেশের বাণিজ্য ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও দক্ষ করে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার প্রাইম ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ