ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিংয়ের। কোম্পানিটির ৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
যমুনা ব্যাংক ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মালেক স্পিনিংয়ের ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পনিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ৪ কোটি ৮৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৪৮ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ১২ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৮৯ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৫৮ লাখ ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















