ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
সফরে মির্জা আব্বাসের সঙ্গে আছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। ছবি: বিএনপি মিডিয়া সেল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। এরপর দিনই সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নিলেও অসুস্থতার কারণে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো অধিবেশনে যোগ দিতে পারেননি মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতার করার সময় হঠাৎ অসুস্থ হয়ে চেতনা হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই দিন গভীর রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিমের অধীনে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে: সংসদে যোগ দিয়ে মির্জা আব্বাসফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে: সংসদে যোগ দিয়ে মির্জা আব্বাস
পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৪ এপ্রিল বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল। সেখানে এত দিন তাঁর ফিজিওথেরাপি চলছিল। তারপর চিকিৎসকের পরামর্শে দেশে ফেরেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ