ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির ৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রেনাটা ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পনিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৩৯ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩১ লাখ, সায়হাম টেক্সটাইল ১  কোটি ৪৮ লাখ ও সায়হাম টেক্সটাইল ১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ