ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ন

দরপতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৯৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যূয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৮.৮৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড । এদিন কোম্পানিটির ইউনিট দর ১ টাকা ৭০ পয়সা বা ৮.০২ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর ৫ টাকা বা ৭.২৫ শতাংশ কমেছে।

এছাড়া এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.১০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.৪৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ৬.৪২ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৬.৩৮ শতাংশ, সাইফ পাওয়ারটেকের  ৬.২৫ শতাংশ ও বিডি থাই ফুডের ৬.১৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ