ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেকর্ড ডেটের কারণে স্থগিত করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত আগামীকাল থেকে অনিদৃষ্টকালের জন্য ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,সিএসপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ক্লোজড ইন্ড মিউচ্যুয়াল ফান্ড থেকে ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তর হতে চায়। একারণে ফান্ডটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে।

ফান্ডটির বিশেষ সভা আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় বিডিবিএল ভবনে অনুষ্ঠিত হবে। ফান্ডটির এসজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। ওইদিন ফান্ডটির ইউনিট লেনদেন বন্ধ থাকবে।

এসজিএম সভায় ফান্ডটির ইউনিটহোল্ডারা ক্লোজড ইন্ড থেকে ওপেন ইন্ডে রূফান্তরের জন্য ভোট দেবে। রেকর্ড ডেটরে দিন থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পরযন্ত ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ