ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৪ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৪ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, এমবি ফার্মা, সাউথইস্ট ব্যাংক ও এনভয় টেক্সটাইল লিমিটেড।

ইস্টার্ণ লুব্রিকেন্টস

কোম্পানিটির শেয়ার দর ১০২ টাকা ৪০ পয়সা বা ৫.২২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ হাজার ৬৩ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১ হাজার ৯৮৫ টাকা থেকে ২ হাজার ৮৪ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১ হাজার ৪৩৫ টাকা থেকে ২ হাজার টাকা ৭৯০ টাকা পরযন্ত লেনদেন হয়।

এমবি ফার্মা

কোম্পানিটির ১৩ টাকা ২০ পয়সা বা ১.৭৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৫৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৫৮ টাকা ৫০ পয়সা থেকে ৭৯৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৮১ টাকা  থেকে ৮৬৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সাউথইস্ট ব্যাংক

কোম্পানিটির ২০ পয়সা বা ১.৭২ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া এনভয় টেক্সটাইলের ১.২৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ