ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৪৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ১০.৬১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল মিলসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.৯৪ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৯০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং লিমিটেড। কোম্পানিটির দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ কমেছে।
এছাড়া সায়হাম টেক্সটাইলের ৯.৮৮ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৭২ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ, সী পার্ল বীচের ৯.২৬ শতাংশ, আমরা টেকনোলজির ৮.৭৯ শতাংশ, মেঘনা পেটের ৮.৭৭ শতাংশ ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৮.৬৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















