ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

সপ্তাহের শুরুতে ১০৩ পয়েন্ট হারাল ডিএসই, লেনদেন তলানিতে

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইক্স ১০৩ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৮ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭৫ কোটি ৬৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৭২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট  কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, দর কমেছে ৩৪৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭১ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ