সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭০টি বা ৪৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০.৫৯ শতাংশ কমে ২১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২৭ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ১৫.৭৩ শতাংশ দর কমে সর্বশেষ ৪৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭ টাকা ২০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের ১৩.৫৬ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১১.৫১ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০.৬৪ শতাংশ, মেঘনা পেটের ১০.২৫ শতাংশ, গ্রামীণ ওয়ান স্কিম-২ মিউচ্যূয়াল ফান্ডের ৯.৭৭ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৯.৬৬ শতাংশ, নুরানী ডাইং ৮.৫৭ শতাংশ ও ইনফারমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৮.৪৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















